সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৬২- ‘সামঞ্জস্য বজায় রেখে চলুন’
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৬২ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৬২- ‘সাদৃশ্য খুঁজুন এবং তৈরি করার চেষ্টা করুন’
আপনি নিজেই নিজের জীবন গঠন করেন। আপনি অনেকটা সুরের মতন এবং আপনি যেভাবে নিজেকে প্রকাশ করেন, আপনার আশেপাশের মানুষ সেভাবেই জানে আপনাকে। সুতরাং, নিজের সঙ্গে, অপরের সঙ্গে এবং পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করুন।
যখন আপনি নিজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন, চারটি বিষয়ের সংমিশ্রণ ঘটে। আপনি যা করেন, যা ভাবেন, যা বলেন এবং যা অনুভব করেন।সে মুহূর্তগুলোতে আপনার ধকল, চিন্তাগুলো কোন গতি ছাড়াই পরিবাহিত হয়।
অন্যের সঙ্গে সামঞ্জস্য রেখে চলার অর্থ হলো সৎ, মুক্তমনা, বিশ্বাসী এবং দয়ালু হওয়া। এবং তার বিপরীত হলো ওয়াদা, সম্মতি, বিশ্বাস এবং সত্যতা ভঙ্গ করা।
পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলার অর্থ হলো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলা, পরিবেশের বিরুদ্ধে নয়। আপনি যখন পরিবেশের একজন সদস্য খেয়াল রাখবেন যেন পরিবেশের কোথাও কোন ক্ষতি সাধিত না হয়।
তবে এটা সত্য যে, আপনি নিজেই যখন শান্তিতে নেই তখন আশেপাশের মানুষ এবং জিনিসের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখা খুব কঠিন হয়ে পড়ে। রোমান দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছেন, যে নিজের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক ও সামঞ্জস্য রেখে চলতে পারে সে পুরো পৃথিবীর সঙ্গেও তা করতে পারে।
সারিবদ্ধভাবে বসবাস করুন
আমার উপদেশ খুব সাধারণ। আপনি যা বলেন, ভাবেন এবং অনুভব করেন তা একটা একটা করে প্রকাশ করার চেষ্টা করুন-
* যখন আপনি ওজন কমাতে চান, ডায়েট কন্ট্রোল করুন এবং ব্যায়াম করুন।
* আপনি যদি কাউকে সাহায্য করতে চান, মনে করে করুন।
* মন খারাপ বোধ করলে, মন ভালো হওয়ার ভান করবেন না মোটেই।
* যদি কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, তবে এমন ব্যবহার করবেন না যে আপনাদের মধ্যে সব ঠিক আছে।
এক ধরনের কথা বলে, আরেকভাবে অনুভব করে এবং অন্য রকম চিন্তা করে জীবন অতিবাহিত করার কোন মানেই হয় না।
কষ্টের ফলেই কেষ্ট মেলে
বাস্তবতা হচ্ছে, এ বইয়ের একশটি অনুশীলনের মধ্যে এটিই মেনে চলা সবচেয়ে কঠিন। আপনি যখন কাউকে শেয়ার করবেন আপনি কি ভাবছেন এবং কি অপছন্দ করছেন তখন দেখবেন অনেকের মধ্যেই মতভেদ দেখা দিচ্ছে। অনেকের সঙ্গেই মনোমালিন্য হচ্ছে।
কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনি নিজের সঙ্গে সৎ ও সাবলীল হয়ে উঠছেন। অপ্রয়োজনীয় ব্যক্তিরা হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার জীবনে দারুণ কিছু মানুষের উদ্ভব হবে।




