
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নলছিটিতে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১লা বৈশাখ (১৪ এপ্রিল) মঙ্গলবার একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা মেহনাজ-এর নেতৃত্বে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নলছিটির ঐতিহ্যবাহি চায়না মঠে অনুষ্ঠিত বৈশাখি মেলায় এসে যোগ দেয়।
র্যালিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজিভী আহমাদ সবুজ, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম এবং পরিদর্শক (তদন্ত) মোঃ আশ্রাফ আলী। নলছিটি উপজেলা বিএনপি ও এর অঙ্গসগযোগী সংগঠন এবং স্থানীয় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সুশীল সমাজের উদ্যোগে প্রায় বিশ বছর পরে নলছিটি অনুষ্ঠিত হচ্ছে বৈশাখি মেলা।
এছাড়া র্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা পরিষদে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বর্ণিল সাজসজ্জা, ব্যানার-ফেস্টুন এবং ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো র্যালিটি শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এ আয়োাজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও নতুন বছরের আনন্দ উদযাপনে নলছিটি উপজেলাবাসী একত্রিত হয়।



