sliderস্থানিয়

সোনামসজিদ স্থলবন্দরে জাফরানকে রেড গ্রাস বলে শুল্ক ফাঁকির চেষ্টা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: সোনামসজিদ স্থল বন্দরে তোহা তাসু কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান জাফরানকে রেড গ্রাস বলে রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা কালে কাস্টমস কর্তৃপক্ষ আট কোটি টাকার জাফরান আটক করেছে।

সোমবার (১৩ এপ্রিল) রাজশাহীর বিসিএসআইআর ল্যাব পরীক্ষার ফলাফলে তা নিশ্চিত হয়েছে। জানা যায়, চলতি মাসের ৪ তারিখে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রেড গ্রাস নামে পন্যটি আমদানি করে তোহা তাসু কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান। পন্যটি সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ভেতরে থাকাকালীন সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নমুনা সংগ্রহ করে কাস্টমস কর্তৃপক্ষ। সংগ্রহকৃত নমুনা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ- বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পাঠানো হলে সোমবার (১৩ এপ্রিল) তা জাফরান বলে রিপোর্ট দেয়। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রেড গ্রাসের নামে উচ্চমূল্যের জাফরান আমদানির সিএ্যান্ডএফ এজেন্ট ছিল মেসার্স সূচি এন্টার প্রাইজ। বর্তমানে দেশে জাফরান কেজি প্রতি ৪ থেকে-৫ লাখ টাকা দরে বিক্রি হয়। সে হিসেবে আমদানিকৃত জাফরানের আনুমানিক বাজারমূল্য প্রায়-৮ কোটি টাকা।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির রহমান জিসান জানান, প্যাটস অব প্লান্টস নামে অনেকগুলো আইটেমের সাথে একটা আইটেম ছিল রেড গ্রাস ২০০ কেজি যা জাফরানের মতো দেখতে। এই পন্যটি রেড গ্রাস নামেই আমদানি করা হয়েছিল, যা ভারতে পূজা পাট্টি নামে পরিচিত। কিন্তু পন্যটি জাফরানের মতো মনে হওয়ায় তা পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। ল্যাব টেস্টে এটি জাফরান হিসেবে চিহ্নিত হয়েছে। বিষয়টি নিয়ে নথিপত্র কমিশনার বরাবর পাঠানো হয়েছে, সেখান থেকে আমদানিকারককে ডাকা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তার আগে আরো একাধিক পরীক্ষা নিরীক্ষা হবে।

এবিষয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ- বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের ফল ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ গবেষণা বিভাগের উর্দ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ডিভিশন ইনচার্জ মো. জাহিদুল ইসলাম বলেন, নমুনা পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পন্যটি রেড গ্রাস নয় এবং তা জাফরান বলে প্রমাণ মিলেছে। রং কাছাকাছি হলেও দুটি আলাদা পন্য। মাইক্রোস্কোপেও রেড গ্রাস নয়, তা জানা গেছে। সবমিলিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষে রিপোর্ট প্রদান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button