sliderস্থানিয়

শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ভবনের সভাকক্ষে সহকারী কমিশনার(ভুমি) মোহা: তৌফিক আজিজের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নয়াদিগন্ত পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি মোঃ জালাল উদ্দীন, ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি সফিকুল ইসলাম, মানব জমিন পত্রিকার প্রতিনিধি মোঃ ইমরান আলী, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, সেতাউর রহমান, মোহা: মামুন উর রশিদ, হারুণ অর রশিদ, ফরহাদ আলী, শরিফুল ইসলাম, আল আমিন, আওয়াল হোসেনসহ অনেকে।
এ সময় সাংবাদিক বক্তারা উপজেলা বিভিন্ন সমস্য তুলে ধরেন এবং সংবাদ পরিবেশনে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

মো. মাজহারুল ইসলাম বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে তাকে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ লক্ষ্যে উপজেলার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, সাংবাদিকরা যদি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, তবে প্রশাসন সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। সভায় মাজহারুল ইসলাম বলেন, আমার সাধ্যমত কোন প্রতিবন্ধকতা ছাড়াই সকল গণমাধ্যম কর্মীকে সঠিক তথ্য দিয়ে সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে সহযোগিতা করা হবে। সহযোগিতা করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button