sliderস্থানিয়

মানিকগঞ্জে গ্রামীন পরিবেশে বৈচিত্র্যময় নববর্ষ উদযাপন

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সদর উপজেলার আউটপাড়া গ্রামে কৃষক-কৃষাণীদের উদ্যেগে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগীতায় দিনব্যাপি নানা আয়োজনে পালিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী জহুরা বেগম এবং পরিচালনা করেন বারসিক কর্মকর্তা গাজী শাহাদত হোসেন বাদল। উক্ত অনুষ্ঠানের আলোচনায় অংশগ্রহন বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল চন্দ্র রায়। আলোচন অংশগ্রহণ করেন সাবেক ইউপি সদস্য মনসুর আলী, নারীনেত্রী আসমা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন বাংলা নববর্ষের অন্যতম উপাদান সর্বত্র বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। দেশীয় সংস্কৃতি সুরক্ষায়া লোকজ কৃষি চর্চা অব্যাহত রাখতে হবে। বিদেশি সংস্কৃতি ও কর্পোরেট কৃষি চর্চা পরিহার করতে হবে। বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার উল্লেখযোগ্য বিষয়গুলো মধ্যে ছিল-বালিশ খেলা,অচাষকৃত ৮১ ধরণের উদ্ভিদের পরিচিতি, প্রজন্ম থেকে প্রজন্ম স্তরে ৪৪ ধরণের বীজ বিনিময়, লোকসংগীত,বাংলার চিরায়িত খাবার পান্তা ভাত ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button