
নিজস্ব প্রতিবেদক : নর্থ প্যাসেফিক ইন্টারন্যাশনাল (এনপিআই) ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইসহাক আলী খান পান্না উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এফএমএ সালাম।
মতবিনিময় সভায় ইসহাক আলী খান পান্না বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। সকল ধরনের সহায়তা আমরা দেব।
এসময় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন বীর মুক্তিযোদ্ধা কেএম ফরমুজুল হক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রেজ্জাকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




