slider

সিংড়া যুবলীগের সভাপতি লাবু, সম্পাদক সোহাগ

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া পৌর যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। জনি হাসান লাবুকে সভাপতি এবং রাশেদ-উল-হক সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) রাত ১২টায় সিংড়া উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখনের সাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়। লাবু সদ্য বিলুপ্ত পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সোহাগ উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক পদে ছিলেন।

নবগঠিত কমিটিকে আগামী ১৫দিনের মধ্যে জীবনবৃত্তান্ত সহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা যুবলীগ বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সিংড়া উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার জানান, গত ২৫ ফেব্রুয়ারী কেন্দ্রীয় যুবলীগ নেতাদের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হলেও পৌর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়নি। পরবর্তীতে কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দর নির্দেশক্রমে পৌর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জনি হাসান লাবুকে সভাপতি এবং রাশেদ-উল-হক সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button