slider

সখীপুরে শিক্ষার্থীদের মিছিলে সংঘর্ষে আহত পুলিশসহ ১৫

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে অন্তত ১৫ জন।

শনিবার (৩ আগস্ট)বেলা ১১টার দিকে আশেপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মুখতার ফোয়ারা চত্বরে জমায়েত হয়ে স্লোগান দেওয়ার সময় আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে হাজার হাজার ছাত্রজনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এসময় শিক্ষার্থী, অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আন্দোলনে অংশ নেয়। এসময় সংঘর্ষ বাঁধলে পুলিশসহ অন্তত ১৫জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ছুঁড়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনায় শহরে পরিস্থিতি স্বাভাবিক করতে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর উপজেলার কাছে আদর্শ শিশু কানন স্কুলের সামনে জমায়েত আন্দোলনকারীদের কথা বলে বুঝিয়ে যার বাড়িতে ফেরত পাঠায়।
উল্লেখ্য: উপজেলা গেটে সংঘর্ষ চলাকালে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা রফিক (হাজী রফিক) গুরুতর জখম হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার খবর পেয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button