খেলা
শীর্ষে ওঠে এলো ঢাকা ডায়নামাইটস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশাল বুলসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে এলো সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। আজ মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা ৪ উইকেটে জয়ী হয়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে বরিশাল ৬ উইকেটে করে ১৩২ রান। জবাবে সহজেই জয় তুলে নেন সাকিবরা।
নাসির হোসেনের ৩৪, কুমার সাঙ্গাকারার ৩২ রানের পর খুব স্বাভাবিকভাবেই খুব বেশি বেগ পেতে হয়ীন ঢাকাকে।
ঢাকার পয়েন্ট এখন ১২. খুলনা টাইটান্সের পয়েন্টও ১২. তবে রান রেটে এগিয়ে আছে ঢাকা।




