sliderস্থানিয়

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: জনবল সংকটের কবলে ধুকে ধুক চলছে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ব্যাহত হচ্ছে সেবার কাজ। ভোগান্তিতে সেবা গ্রহিতারা। অন্যদিকে যারা কর্মরত তারাও অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্স অফিস সূত্রে জানা গেছে সরকার অনুমোদিত সর্বমোট ২৮১টি পদেও মধ্যে কর্মরত আছেন ১৯৫ জন। শুন্য পদের সংখ্যা ৮৬ জন। তার মধ্যে চিকিৎসক ও পরিচ্ছন্ন কর্মীর সংকটে স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ বেশী ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রমতে মেডিকেল অফিসার পদে ৩৫ জনের স্থলে কর্মরত আছেন ২২জন। দীর্ঘদিন যাবত ১৩জনের পদ শুন্য রয়েছে। তারমধ্যে গাইনী, ইউনানী ও ডেন্টাল উল্লেখযোগ্য।

অন্যদিকে শিবগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় একটি করে উপ স্বাস্থ্য কেন্দ্র আছে। প্রত্যেকটিতে একটি করে মেডিকেল অফিসার পদ থাকলেও দীর্ঘদিন যাবত ১০ টি স্বাস্থ্য উপকেন্দ্রে অফিসার পদ শুন্য রয়েছে। সে হিসাবে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অধিনে মোটে ৫১ জন মেডিক্যাল অফিসার পদ থাকলে মোট কর্মরত আছে ২৫ জন এবং শুন্য রয়েছে ২৬টি পদ। দ্বিতীয় শ্রেণীর নার্সিং সুপার ভাইজার,নার্সিং স্ট্যাফ সহ অন্যান্যসহ ৩০ অনুমোদিত পদে জনবল পুরণ আছে। শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ন্ত্রনে উপজেলার ১৫টি ইউনিয়নে ও একটি পৌরসভায় ও বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী ১৩১টি পদের মধ্যে কর্মরত আছেন ৯১ জন এবং দীর্ঘদিন যাবত শুন্য রয়েছে ৪০টি পদ।
তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব এটেনডেন্ট,ওটি এটেনডেন্ট, ইমারজেন্সী এটেনডেন্ট,এম এল এস এস,কুক,আয়া,সুইপার, নিরাপত্তা ও মালি পদে ২৫ জনের স্থলে কর্মরত আছে ১৮জন। দীর্ঘদিন যাবত সুইপার, পরিচ্ছন্ন কর্মী ও নিরাপত্তা কর্মী সহ ৭টি পদ শুন্য থাকায় স্বাস্থ্য কমপ্লেক্স্রের পরিবেশ মারাত্মকভাবে দূষিত নোংরা হয়ে থাকছে। সরজমিনে ঘুরে দেখা গেছে চিকিৎস সংকটের কারণে সেবা নিতে এসে অনেক রোগী হয়রানীর শিকার হচ্ছে। বিশেষ ভাবে নির্দিষ্ট রোগের চিকিৎসা নিতে এসে ওই বিভাগের চিকিৎসক না থাকায় অনেক গরীর রোগীরা ফিরে যাচ্ছে। শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (আর এম ও) ডা:আজিজুর রহমান সুইট জানান জনবল সংকটের কারণে আমাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় হিমশিম খেতে হয়। তিনি আরো জানান জনবল সংকট থাকলেও সেবার মান অব্যাহত রয়েছে এবং থাকবে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:কামাল উদ্দিন জনবল সংকটের কথা স্বীকার করে বলেন আমরা প্রতিমাসে মাসিক প্রতিবেদনে জনবল সংবটের কথা তুলে ধরি এবং জনবল সংকটের কারণে কিকি সমস্য হচ্ছে তাও উল্লেখ্য করে থাকি। কিন্তু এ পর্যন্ত শুন্য পদ পূরণ হয়নি। তবে শীঘ্রই শুন্য পদগুলি পূরণ হবে বলে আশা করি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা: সাহাবুদ্দিন বলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিমধ্যে শুন্য পদে কিছু নিয়োগ হয়েছে। বর্তমানে তেমন কোন জনবল সংকট নেই। তবে শুন্যপদ গুলি পূরনের জন্য চেষ্টা করছি। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য মাওলানা ড: কেরামত আলি বলেন ইতিমধ্যে আমি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি। জনবল সংবল সংকট সহ নানাবিদ সমস্যা রয়েছে বলে জানতে পেরেছি। আমি জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করবো। তাছাড়া আমি সংসদে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নত করার কথা বলেছি। স্বাস্থ্য মন্ত্রী আশস্ত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button