
করোনা পরিস্থিতিতে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বেতন মওকুফসহ বিভিন্ন দাবি পূরণের জন্য ঢাকা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল।
রবিবার দুপুরে পুরান ঢাকায় জেলা প্রশাসকের অফিসে গিয়ে স্মারকলিপি তুলে দেন ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সেশন ফি মওকুফ, অনলাইন ভিত্তিক ক্লাস, ভর্তি ও পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম এ গাফফার, সহ সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।
দেশ রূপান্তর




