sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় অভিযান চালিয়ে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে রানীশংকৈল থানাধীন ৫ নম্বর বাচোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজৈর কোনাপাড়া গ্রামে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর কোনাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের শ্রীমতী মামনি রানী রায়ের (২৬) বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

অভিযানে ইয়াবাসহ শ্রীমতী মামনি রানী রায় (২৬) এবং শ্রী ভবেন চন্দ্র রায় (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামনি রানী রায় রানীশংকৈল উপজেলার রাজৈর কোনাপাড়া গ্রামের শ্রী মনেষ চন্দ্র রায়ের মেয়ে এবং শ্রী মানিক চন্দ্র রায়ের স্ত্রী। অপর গ্রেপ্তার ভবেন চন্দ্র রায় রানীশংকৈল উপজেলার চোপড়া বালিয়াডাঙ্গী এলাকার মৃত সুরেশ চন্দ্র রায়ের ছেলে। তাঁর মায়ের নাম শ্রীমতী বাসন্তী রানী রায়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বহিরাগত অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রানীশংকৈল উপজেলা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদা দাদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button