sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে মাটির নিচে অভিনব কায়দায় লুকানো ১,৯৮০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ও এক বোতল বিলাতী মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. আমানুল্লাহ আমান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের একটি দল বালিয়াডাঙ্গী থানাধীন ছোট সিঙ্গীয়া (টাওয়ারপাড়া) এলাকায় মো. আমানুল্লাহ আমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাড়ির রান্নাঘরের উত্তর-পূর্বকোণে রাখা গ্যাস সিলিন্ডারের নিচে পাকা মেঝেতে অভিনব কায়দায় তৈরি একটি গর্তের সন্ধান পাওয়া যায়। মেঝের নিচে প্রায় দুই ফুট গভীর ও ১০ ইঞ্চি ব্যাসের ওই গর্ত থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ও Magic Moments ব্র্যান্ডের এক বোতল বিলাতী মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. আমানুল্লাহ আমান (৪২) বালিয়াডাঙ্গী উপজেলার ছোট সিঙ্গীয়া (টাওয়ারপাড়া) এলাকার মৃত সফিজুল হকের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শাকিলার রহমান বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক হারুন আর রশিদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button