Uncategorized
লালপুরে মকলেছ হত্যা মামলার প্রধান আসামি বাদশাহ আটক

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ঈশ্বরপাড়া দীঘি দখল নিয়ে বিরোধের জেরে মকলেছুর রহমান মকলেছ হত্যা মামলার প্রধান আসামি বাদশাহ(৪০)নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহ¯পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে লালপুর থানা পুলিশ তাকে আটক করে বলে জানা গেছে।আটককৃত ব্যক্তি উপজেলা ঈশ্বরপাড়া গ্রামের মৃত বাঁশি মন্ডলের ছেলে।
এবিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, আটককৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।




