slider

লালপুরে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ধর্ষনের দায়ে রাজা হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডর আদেশ দিয়েছে আদালত। এছাড়া দন্ডকৃত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ আব্দুর রহিম এই আদেশ দেন বলে জানা গেছে। রাজা উপজেলা ধনঞ্জয়পাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। জানা যায়,২০০২ সালে ৩ জুলাই নাবালিকা (১৩) রাজশাহী থেকে ট্রেনযোগে সকাল ১০ টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এসে নামে।এসময় রাজা ্ওই ভিকটিমকে বাড়ীতে নিয়ে যাওয়ার নামে উপজেলার মাধবপুর নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দিয়ে একটি আখের জমিতে তাকে ধর্ষণ করে। পরে কাজী অফিসে নিয়ে যাওয়ার কথা বলে ভিকটিমকে তার চাচার বাড়ীতে রেখে যায়। বিষয়টি সে তার পরিবারের সদস্যদের জানালে ওই বছরের ৫ জুলাই তার চাচী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button