slider

চেয়ারম্যান কাপ ফুটবল ফাইনালে জিয়ারকান্দি চ্যাম্পিয়ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ গতকাল রোববার দাউদকান্দি উপজেলার সিঙ্গুলা খেলার মাঠে চেয়ারম্যান মিনি বার ডে নাইট কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তিতাস উপজেলার জিয়ার কান্দি একাদশ ও দাউদকান্দি উপজেলার রায়পুর একাদশ মুখোমুখি হয়। মাদকের বিরুদ্ধে ফুটবল শ্লোগানে জিয়ার কান্দি একাদশ ২-১ গোলে রায়পুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাগতিক ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মুন্সি ও সার্বিক তত্বাবধানে ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি, ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষক মোঃ আক্তার হোসেন মুন্না। সিঙ্গুলা যুবসমাজের আয়োজনে খেলায় বিশেষ অতিথি বৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মোঃ নুরুল হক, মোঃ মোখলেছুর রহমান, প্রাক্তন খেলোয়াড় মোখলেস মাস্টার, আসাদুজ্জামান আসু,আক্তার হোসেন প্রমুখ। রেফারি ছিলেন মোঃ আশরাফুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button