মানিকগঞ্জে সড়কের দুই পাশে তালবীজ রোপণ উদ্বোধন

সোহেল রানা, মানিকগঞ্জ : “সুন্দর প্রকৃতি ও নিরাপদ জীবন, গড়তে করি তালবীজ রোপণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী-ঠাকুরকান্দি-তাড়াইল সড়কের দুই পাশে চার শতাধিক তালবীজ রোপণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। ঢাকাস্থ বানিয়াজুরী (ডিবিএস) সমিতির বাস্তাবায়নে আজ শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে তাড়াইল ক্যানালে আলোচনা সভা ও তালবীজ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.আর আনসারী বিল্টু এর সার্বিক ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকাতায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ বানিয়াজুরী (ডিবিএস) সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহিদুজ্জামান শাহীদ, বানিয়াজুরী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোখতারুজ্জামান বাবু, সহ-সভাপতি আলমাস উদ্দিন বিশ^াস মুসা, সমাজ সেবক আহমেদ ইব্রাহীম যীশু, বিশিষ্ট সমাজ সেবক গিনি আলম, বানিয়াজুরী বাসস্ট্যান্ড বণিক সমিতি (দঃ) এর সাধারণ সম্পাদক প্রদীপ সরকার, সমাজ সেবক খন্দকার মোফাজ্জল আলী সহ আরো অনেকে। বানিয়াজুরী-ঠাকুরকান্দি-তাড়াইল সড়কের দুই পাশে চার শতাধিক তালবীজ রোপণ করা হয়।




