Uncategorized

লালপুরে এনডিপি’র ট্রাক হস্তান্তর

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ইইএস প্রকল্পের সহযোগিতায় ও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্র্র্থায়নে ওয়ালিয়া শিমুল সমবায় সমিতিতে একটি নতুন ট্রাক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ওয়ালিয়া শিমুল সমবায় সমিতির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ট্রাক হস্তান্তর করেন ওয়ালিয়া ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা সমবায় অফিসার হোসেন শহীদ, এনডিপি’র জোনাল ম্যানেজার এসএম সেরাজুল ইসলাম, এনডিপি ওয়ালিয়া শাখার শাখা ব্যবস্থাপক মামুন শেখ, শিমুল মহিলা সমিতির প্রকল্প সমন্বয় কর্মকতা আবু আনেস ইউসুফ, ওয়ালিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক (একাংশের) রহিদুল ইসলামপ্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button