তারাগঞ্জে বিয়ের দাবীতে অনশনে স্কুল শিক্ষিকা
রংপুর প্রতিনিধি : তারাগঞ্জে বিয়ের দাবীতে তিনদিন থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান করে অনশন করছেন এক স্কুল শিক্ষিকা। প্রেমিকার এমন কান্ডে প্রেমিক গা ঢাকা দিয়েছেন।
জানা গেছে, তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের বাসিন্দা ও শ্যামগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার রায়ের পুত্র নন্দরাজ রায় (২৬) এর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক চলে আসছিলো নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কেল্লাবাড়ি এলাকার বাবুপাড়ার ভুপেন্দ্র নাথ রায়ের মেয়ে এবং তারাগঞ্জ জিকেএস স্কুল ও কলেজের সহকারী শিক্ষিকা মুক্তি রানী (২৩)র। ওই প্রেমিক-প্রেমিকা প্রায় এক বছর এফিডেফিটও করে রেখেছেন। কিন্তু প্রায় তিন মাস ধরে প্রেমিক নন্দরাজ প্রেমিকা মুক্তি রানীর সাথে কোন প্রকার যোগাযোগ করছেন না। এএকারণে গত শক্রবার সন্ধ্যায় ওই শিক্ষিকা প্রেমিক নন্দরাজের বাড়িতে গিয়ে উঠেন। প্রেমিকার এমন কান্ডে নন্দরাজ গা ঢাকা দেয়। তবে তার বাবা অনন্ত রায় বলেন, ছেলে যাই করুক, মেনে নিতে হবে কেন। অন্যদিকে মুক্তি রানীর সাথে কথা হলে সে জানায়, আমাকে যখন নন্দরাজ কোর্টের মাধ্যমে বিয়ে করেছেন তখন আমি এ বাড়ির বউয়ের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়ব। সোমবার নন্দরাজ সেলফোনে বলেন , মুক্তি রানীকে কোর্টে বিয়ে করেছি ঠিকই। কিন্তু আমি বেকার থাকায় কিছু একটা করার পর বাড়িতে উঠাতে চেয়েছিলাম।




