লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত
মোঃ চান মিয়া, লামা প্রতিনিধি : বান্দরবানের লামায় উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে পালিত হলো দলটির প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী। আজ সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় সময় লামা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।
শাহাদাৎ বার্ষিকী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক লামা পৌর মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মোঃ দেলোয়ার হোসেন রফিক, মোঃ জাকের হোসেন সভাপতি লামা উপজেলা সেচ্ছাসেবক দল। সুলতান আকবর মোমিন সিঃ যুগ্ন আহ্বায়ক লামা উপজেলা যুবদল ও সাবেক সভাপতি লামা পৌর যুবদল।। শাহাদাৎ বার্ষিকীতে সভাপতিত্ব করেন মোঃ বদলোর আলম চৌধুরী সহ সভাপতি লামা পৌর বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ সিঃসহ সভাপতি লামা পৌর যুবদল সহ লামা উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা প্রমুখ।



