শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: শিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিশুটি শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিযনের উত্তর উজিরপুর সাত্তার পাড়া গ্রামের মো: সেলিমের ছেলে ও এলাকার হাউসনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়েল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সোহান (১০)।
সেলিমের আপন ভাই মো: মারফত আলি ও তার ফুফাতো ভাই মো: সাইফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন চার আগষ্ট শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উজিরপুর সাত্তার মোড় ঘাটে পদ্মা নদীতে গোপল করতে গিয়ে শিশুটি পানিতে তুলিয়ে যায়। কিছুক্ষণ পরে জানতে পেরে এলাকা বাসীর সহযোগিতায় নদী থেকে তাকে উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে গেলে দায়িত্ব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।