জাতীয়শিরোনাম

রোববার গোশত ব্যবসায়ীদের ধর্মঘট

গাবতলী গরুর হাটে ইজারাদারদের অতিরিক্ত খাজনা ও চাঁদা আদায় বন্ধের দাবিতে রাজধানী গোশত ব্যবসায়ীরা ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার রাজধানীর হাজারীবাগ জবাইখানায় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি এবং ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির যৌথ সভায় এ ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তুজা মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন-মহাসচিব রবিউল আলম, ফরিদ আহমেদ, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মো. আ. বারেক, সাধারণ সম্পাদক সামিম আহম্মেদ, কাজী আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, এজাজ আহম্মেদ বেহরশী, হাজি আনোয়ার হোসেন, খলিলুর রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button