রাজারহাটে জাতির জনকের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগষ্ঠ শনিবার সকাল ৯:৪৫ মিনিটে রাজারহাট উপজেলা শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন এক মিনিট নিরবতা পালন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (বাপ্পি), উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নূরে তাসনিম,এসি ল্যান্ড আকলিমা বেগম, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল (সাবু) ,অফিসার ইন-চার্জ মো:রাজু সরকার, ওএস আব্দুল মোতালেব,জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায়, যুবলীগ আহবায়ক কুমোদ রঞ্জন, যুগ্ন আহবায়ক সামিউল ইসলাম সহ অনেকেই ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুল্লাহ সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতারন অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে উপজেলার ছয়টি ইতিমখানায় দোয়া ও খিচুড়ি বিতরণ করা হয়।




