Uncategorized

সাপাহারে বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে বাল্য বিবাহ নিরোধ অাইন-২০১৭ অবহিতকরণ ও মাদক প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডলের সভাপতিত্বে সাপাহার সদর ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিস (ইউএনও) কল্যাণ চৌধুরী, এ প্রশিক্ষণ বাস্তবায়ন করেন। এতে সাপাহার সদর ও শিরন্টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য-সদস্যা, শিক্ষক, সাংবাদিক সূধীজন সহ প্রায় দুই শতাধিক ব্যক্তি অংশ নেন।
এসময় থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ,ইউপি সদস্য আকবর আলি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button