Uncategorized

নানিয়ারচর উপজেলাকে পরিষ্কার রাখার প্রত্যয় ’প্রিয় রাঙামাটি‘র

রাঙামাটি প্রতিনিধি : “পরিষ্কার পরিচ্ছন্নতা সকল ধর্মের অংশবিশেষ” এই প্রতিপাদ্যে আসন্ন দূর্গাপূজায় নানিয়ারচর উপজেলাকে পরিষ্কার রাখার প্রত্যয়ে অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে প্রিয় রাঙামাটির নানিয়ারচর উপজেলা শাখার স্বেচ্ছাসেবীরা।
বৃহস্পতিবার সকালে নানিয়ারচর উপজেলার উপরের বাজারে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে এবং নানিয়ারচর উপরের বাজারে প্রিয় রাঙামাটির আহবায়ক কমিটির সদস্য সচিব দূর্জয় কর্মকারের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সুজন মারমা,মো: নূর আলম,জুয়েল চাকমা,লিখন চাকমা,জয় চাকমা,পলক বড়ুয়া,ইমন দে,ইমন আচার্য।
এসসময় প্রিয় রাঙামাটির সদস্য সচিব দূর্জয় কর্মকার বলেন, “প্রিয় রাঙামাটি” সংগঠন সবসময় অসাম্প্রদায়িক চিন্তা চেতনা ধারন করে আসছে প্রতিষ্ঠাকালীন সময় হতে। “ধর্ম যার যার উৎসব সবার” এরই ধারাবাহিকতায় “প্রিয় রাঙামাটি” কেন্দ্রীয় কমিটির পৃষ্ঠপোষকতায় এই অভিযান পরিচালনা করা হয়। আসুন আমরা সবাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি পরিবেশটাকে সুন্দর রাখি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button