উপজেলা প্রশাসনের সহায়তায় ভিক্ষাবৃত্তি ছেড়ে ওজন মাপার যন্ত্রে সাবলম্বি হওয়ার চেষ্টা

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের সহায়তায় ভিক্ষা বৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ২২ জন ভিক্ষুক। কিছু দিন পূর্বে ভিক্ষুকদের জীবনমান উন্নয়নের লক্ষে উপজেলার ২২ জন বিক্ষুকের মাঝে নগদ অর্থ ও সহায়ক সামগ্রী বিতরন করেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা। সহায়ক সামগ্রীর মধ্যে নগদ ৫ হাজার টাকা, ওজন মাপার যন্ত্র, ছাতা, চেয়ার, কলসি, চাউল ২০ কেজি, এক বস্ক বিস্কুট ও একটি কম্বল ছিলো, সেই ওজন মাপার যন্ত্র দিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে বসে মানুষের ওজন পরিমাপ করে টাকা আয় করে সুন্দর ও স্বাভাবিক জীবন কাটছে এক সময়ে একমাত্র ভিক্ষা বৃত্তিই ছিলো যাদের পেশা। তাদেরই একজন প্রতিবন্ধি মোঃ আব্দুল্লাহ (৫৫) ১৭ জানুয়ারী রবিবার সকালে দেখা যায় উপজেলা সদর বাজারে হাসি মুখে অনেক মানুষের ওজন পরিমাপ করে মাথা পিছু ৫ টাকা করে নিচ্ছেন কথা হয় আব্দুল্লাহর সাথে সে জানায় গত ৪ দিনে উপজেলার ৩ টি বাজারে মানুষের ওজন পরিমাপ করে তার আয় হয়েছে ১২০০ টাকা। এই আয় দিয়ে তার খুব ভালো জীবন চলছে। সে আর কোন দিন নিকৃষ্টতর পেশা ভিক্ষা বৃত্তিতে যাবেনা তাকে সুন্দর ও স্বাভাবিক জীবন উপহার দেয়ায় উপজেলা প্রশাসন ও বর্তমান সরকারের প্রশংসা করেন আব্দুল্লাহ।




