Uncategorized

বিবস্ত্র নির্যাতনের প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণসহ দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার সকালে সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার মোড়ে সোনাপুর চেয়ারম্যান ঘাট সড়কে বিক্ষোভ মিছিল, মানবন্ধনে উত্তাল হয়ে উঠে।
মানববন্ধনে বক্তারা বলেন,গত এক মাসে পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী গত সেপ্টেমর মাসে নোয়াখালীতে ধর্ষণ-একটি, গণধর্ষণ-একটি, ধর্ষণ চেষ্টা-তিনটি, উত্ত্যাক্ত সইতে না পেরে আত্মহত্যাসহ আত্মহত্যা-দুইটি, নারী হত্যা-দুইটি, নারীর মরদেহ উদ্ধার- দুইটির মত উল্লেযোগ্য নারী নির্যাতনের ঘটনা ঘটে।
সুবর্ণ ব্লাড ফাউন্ডেশানের সভাপতি নজরুল ইসলামে সভাপতিত্বে এবং ওমর ফারুক সুমন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কামরুল হাসান,ইয়াছিন প্রমুখ। বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত রোববার দুপুরের দিকে ঘটনার ৩২দিন পর ওই গৃহবধূর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button