Uncategorized

বিবস্ত্র নির্যাতন : দেলোয়ারকে ৭ দিনের রিমান্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা দেলোয়ার হোসেনকে তিনটি পৃথক মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোবববার (১৮অক্টোবর) সকালে তাকে জেলার ৩ নং আমলী আদালতে উপস্থাপন করে ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনে দায়ের করা তিন মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৭ দিনের রিমান্ড আবেদন করলে এ বিষয়ে দুপুরে শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিচারক মাসফিকুল হকের আদালতে তিনটি মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।
পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল সাংবাদিকদের জানান, এর আগে ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনে দায়ের করা তিন মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৭ দিনের রিমান্ড আবেদন করা করা হয়। বিচারক দেলোয়ারকে ধর্ষণ মামলায় ৫ দিন, অস্ত্র ও বিষ্ফোরক আইনে ২দিন রিমান্ড দেন।
বেগমগঞ্জ মডেল থানায় নির্যাতনের শিকার ওই নারীর দায়ের করা ধর্ষণ মামলায় দোলোয়ার হোসেনকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্ণোগ্রাফি আইনে ওই নারীর দায়ের করা আরো দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ১৩ অক্টোবর দেলোয়াকে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্ণোগ্রাফি আইনে ওই নারীর দায়ের করা আরো দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানী শেষে বিচারক তাকে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো আদেশ দেন।
প্রসঙ্গত : গত ৪ অক্টোবর একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা হলে ঘটনার মূল হোতা দেলোয়ার বাহিনী প্রধান দোলোয়ার এলাকা ছেড়ে পালিয়ে যায়। গত ৫ অক্টোবর নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র সহ তাকে আটক করে র‌্যাব। পরদিন দেলোয়ারের মাছের ঘের থেকে হাতবোমা উদ্ধার করে র‌্যাব। এরপর তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে র‌্যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button