রংপুর মহানগর পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে মুখোমুখি দুই গ্রুপ

রংপুর প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটি নিয়ে দু’টি গ্রæপ মুখোমুখি অবস্থান নেয়ায় রংপুরে উত্তেজনা বিরাজ করছে। রংপুর মহানগর কমিটির নেতাদের অভিযোগ- একটি মহল ষড়যন্ত্র করে কেন্দ্রীয় কমিটিকে ভূল বুঝিয়ে ঢাকা থেকে একটি আহবায়ক কমিটি গঠন করে নিয়ে এসেছে।
বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে তারা অভিযোগ করে বলেন, পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটি সুশৃক্সখল ভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু এ কমিটিকে কোন প্রকার চিঠি, নোটিশ না দিয়ে এবং বিলুপ্ত না করে গঠণতন্ত্র বর্হিভূতভাবে ভবতোষ সরকার বাচ্চুকে আহবায়ক ও প্রশান্ত কুমার রায়কে সদস্য সচিব করে ৪১ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে যা সম্পূর্ণ বেআইনী। এই কমিটি গঠণ করায় সর্বত্রই ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংবাদ সন্মেলনে বলা হয়, যে ৪১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে আর বেশির ভাগ সদস্য বিভিন্ন কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সংবাদ সন্মেলনে পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটি নেতারা অভিযোগ করে বলেন, আহবায়ক কমিটির প্রধান পৃষ্টপোষক কর্তৃক পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটিকে ভারতীয় হাইকমিশনের দেয়া প্রায় ৪৪ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
এছাড়া জেলার বিভিন্ন মন্দীরের জন্য রংপুর জেলা প্রশাসকের বরাদ্দ দেয়া চালসহ রংপুর কালিবাড়ি মন্দীরের অর্থ আত্মসাৎ করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়- প্রধান পৃষ্ঠপোষক অজয় প্রসাদ বাবন নিজেকে বাঁচাতে কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে এই আহবায়ক কমিটি গঠন করে নিয়ে এসেছেন। ওই কমিটি বাতিল করা না হলে আন্দোলনের হুমকি দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির নেতারা। অভিযোগের বিষয়ে অজয় প্রসাদ বাবনের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন টাকা কিংবা চাল আত্মসাৎ করিনি।




