Uncategorized

পাবনায় বিরল প্রজাতির প্রাণী উদ্ধার

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া সাহেবপাড়া মহল্লার একটি বাসা থেকে সোমবার সন্ধ্যায় বিরল প্রজাতির এক প্রাণী উদ্ধার করা হয়েছে। প্রাণীটি দেখতে অনেকটা বড় আকারের বিড়ালের মতো।
ওই মহল্লার মো. ইসারত আলীর ছেলে মো. আব্দুল মালেক জানান, তাদের বাড়িতে কবুতরের বাসায় এই বন্য প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। উপজেলা প্রাণিসম্পদ বিভাগে প্রাণীটিকে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, বিরল প্রাণীটি প্রায় ৫ ফুট লম্বা। প্রাণীটির চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। বন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অবহিত করা হয়েছে।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button