Uncategorized
সড়ক দূর্গটনায় নিহত সাজেক থানা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ রুবেলের বাড়িতে শোকের মাতম

ওমর ফারুক সুমন : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রুবেলের বাড়িতে শোকের মাতম। মোহাম্মদ রুবেল মঙ্গলবার সন্ধায় মোটরসাইকেল যোগে সাজেক থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে অটোরিক্সার সাথে মোখমুখী সংঘর্ষে মারা যান। ময়না তদন্ত শেষে বুধবার দুপুরে মরদেহ তার নিজ বাড়ী বাগাইহাটে পৌছালে। জেলা এবং উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে। এসময় রুবেলকে শেষবারের মত এক নজর দেখতে ভিড় করেন সাজেকের পাহাড়ী ও বাঙ্গালীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ব্যাক্তি জীবনে মোহাম্মদ রুবেল খুবই বিনয়ী সভাবের ছিলেন। পরে বিকাল ৪ টায় বাঘাইহাট কেন্দ্রিয় কবর স্থানে তাকে দাফন করা হয়।




