Uncategorized

অরবিন্দু চাকমার হত্যার প্রতিবাদে জুরাছড়িতে হরতাল

৭২ ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবী
নিজস্ব প্রতিনিধি, জুরাছড়ি : জুরাছড়ি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমার হত্যার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।
বুধবার সকাল থেকে হরতাল চলাকালে উপজেলা সদরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। হরতালের কারণে অধিকাংশ অফিস দেখা গেছে। এছাড়া স্থানীয়ভাবে যাত্রীবাহী লঞ্চ, টেম্পু বোট ও অভ্যন্তরীণ সড়কে মোটর সাইকেল চলাচল বন্ধ ছিল।
সকাল সাড়ে ১০টায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমার নের্তৃত্বে ৫ শতাধীক নেতা-কর্মী বিক্ষোভ-মিছিল ও উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়।
প্রতিবাদ সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা হত্যার সংঙ্গে সংশ্লিষ্ট্য সকলকে গ্রেপ্তারের দাবী জানান। আগামী ৭২ ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার করা সম্ভব না হলে কঠোর কর্মসূচীর মাধ্যমে উপজেলা অসল করে দেওয়ার হুশিয়ারী প্রদান করেন।
এ সময় মহিলা নেত্রী মিতা চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আ’লীগের জেষ্ঠ্য সহসভাপতি চারু বিকাশ চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বক্তব্য রাখেন।
এদিকে সারা দিন হরতাল আহŸানকারীরা উপজেলা সদরে তেমন একটা পিকেটিং না করলেও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।
জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাছেদ জানান, অরবিন্দু চাকমার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।
তিনি আরও জানান, হরতাল চলাকালে উপজেলায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্নভাবে হরতাল পালন করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা দিকে জুরাছড়ি ইউনিয়নের মগবাজার স্থলে একদল জলপাই রঙে পোষাক পরিহিত দুর্বৃত্ত গুলি করে হত্যা করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠন জুরাছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাক দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button