sliderস্থানিয়

শিবগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার -১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে- জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ আকতার হোসেন (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ১৭ নভেম্বর দিবাগত রাত ১টা ৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মোঃ আকতার হোসেন সাতরশিয়া গ্রামের মৃত মুনসেফ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ডিবি অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই নিরস্ত্র পলাশ চন্দ্র চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় আকতার হোসেনকে আটকের পর তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button