Uncategorized

রংপুরে নকল বিড়িসহ ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধি : রংপুরে নকল বিড়িসহ বাবুল মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। শনিবার বিকেলে নগরীর ৭নং ওয়ার্ডের বকসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবুল মিয়া হারাগাছ এলাকার বকসা গ্রামের মনছুর আলীর ছেলে।
রোববার মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক বলেন, রংপুরের হারাগাছে দীর্ঘদিন ধরে নকল বিড়ি, ব্যান্ডরোলের রমরমা ব্যবসা চালিয়ে আসছে একটি সংঘবদ্ধ চক্র। তাদের নির্মূলে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বকসা এলাকা থেকে বাবুল মিয়াকে গ্রেফতারসহ ১১টি বস্তায় প্রায় ৪ লক্ষ টাকার নকল বিড়ি জব্দ করা হয়। পরে হারাগাছ থানায় বাবুল মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button