Uncategorized

রংপুরে জলাবদ্ধ পানিতে ডুবে মা-ছেলের মৃত্যু

রংপুর প্রতিনিধি : বড় ছেলেকে বাঁচাতে পারলেও পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে মা রোকেয়া বেগম ও তার ছোট ছেলে রিমন মিয়া। বড় ছেলে রোহান মিয়াকে মূমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হানপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকায় মর্মান্তিক এঘটনা ঘটে।
এলাকার লোকজন জানান- মা রোকেয়া বেগম বাড়ি থেকে ছোট ছেলে রিপনকে সাথে নিয়ে জলাবদ্ধতার কারণে সৃষ্টি হওয়া পানি মাড়িয়ে বড় ছেলে রোহান মিয়াকে তার করিমিয়া মাদরাসায় পৌঁছে দেয়ার জন্য যাচ্ছিলেন।
এসময় বড় ছেলে রোহান পা পিছলে গভীর পানিতে ডুবে যায়। রোকেয়া বেগম ছোট ছেলেকে রেখে বড় ছেলেকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে। কিন্তু ছোট ছেলে অথৈ পানিতে তলিয়ে যায়। তিনি ছোট ছেলেকে উদ্ধার করতে আবারো পানিতে ঝাঁপিয়ে পড়লেও দুজনের আর কেউ পানি থেকে উঠে আসতে পারেনি। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মা ও ছোট ছেলেকে মৃত ঘোষনা করেন। আশঙ্কাজনক অবস্থায় বড় ছেলে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।##

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button