শিরোনাম

রংপুরে চিকিৎসক ও বিজিবি সদস্যসহ ৩৩ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের আরপিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার পর নতুন করে ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রংপুর মহানগর ও জেলায় ১৭, গাইবান্ধা জেলায় ৫, কুড়িগ্রাম জেলায় ৬, লালমনিরহাট জেলায় ৪ ও দিনাজপুর জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন- চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা, নার্স, বিজিবি সদস্য ও হাসপাতালের রোগী।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু জানান- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধ, গাইবান্ধার সাদুল্ল্যাপুরের এক পুরুষ, দিনাজপুরের পাবর্তীপুরের এক পুরুষ, লালমনিরহাট সদরের এক বৃদ্ধ, রংপুর নগরীর মেডিকেল মোড়ের এক নার্স, এক বিজিবি সদস্য, সিও বাজারের এক যুবতী, আশরতপুর এলাকার চকবাজারের এক পুরুষ, কলেজ রোডের এক পুরুষ, ধাপ সিএস রোডের এক পুরুষ, কলেজ রোড আলমনগরের এক যুবক, এক চিকিৎসক, কামাল কাছনার এক যুবতী, সাগরপাড়ার এক চিকিৎসক, পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন পুরুষ, কামাল কাছনার এক যুবক , বদরগঞ্জ সোনালী ব্যাংকে কর্মরত দুই কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া কুড়িগ্রাম জেলার রাজারহাটের একই পরিবারের চার জন, চিলামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মচারী, গাইবান্ধা সদরের দুই পুরুষ, পলাশবাড়ির দুই পুরুষ লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের দুই রোগী ও পাটগ্রাম উপজেলার এক যুবতী রয়েছেন।
রংপুর সিভিল সার্জন হিরম্বয় কুমার রায় জানান- জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯৩৬ জন। এ পর্যন্তু সুস্থ হয়েছেন ৫৩৪ জন। জেলায় মারা গেছেন ১৫ জন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button