আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়াল

মার্কিন যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৫১ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছে।
ট্রাম্পের দেশে মোট আক্রান্ত ১ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৯ জন।
পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে নতুন এই রোগ থেকে সুস্থ হয়েছেন ৮২ লাখ ৪৯ হাজার ৫৭৯ জন।
যুক্তরাষ্ট্র বাদে ১০ লাখের উপরে আক্রান্ত হয়েছে আর ১০টি দেশে: ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া, ইতালি এবং মেক্সিকো।
ভারতে ৮৮ লাখ ৪৫ হাজার ৬১৭ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ১০৯ জন।
বেশি আক্রান্তের দেশগুলোতে নতুন করে লকডাউন শুরু হচ্ছে। ব্রিটেনে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেয়ার সময় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘চিকিৎসা এবং মানবিক বিপর্যয়ের’ আশঙ্কা করছেন তিনি।
জনসনের দেশে এখন পর্যন্ত ১৩ লাখ ৬৯ হাজার ৩১৮ জন নভেল করোনাভাইরাসে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৫১ হাজার ৯৩৪ জন।
লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের অবস্থা এখনো সেই আগের মতো। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার ৮১১ জন মারা গেছেন। মোট আক্রান্ত ৫৮ লাখ ৬৩ হাজার ৯৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button