আন্তর্জাতিক সংবাদশিরোনাম
যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নেইট

মধ্য আমেরিকার ৪ দেশে তাণ্ডবের পর, এবার ঘূর্ণিঝড় নেইট আঘাত হানতে যাচ্ছে, যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে হারিকেন সতর্কতা জারি করা হয়েছে, লুইজিয়ানা, মিসিসিপি এবং আলাবামায়। ঝড়ের আঘাতে, এল সালভাদর, নিকারাগুয়াসহ ৪দেশে প্রাণ গেছে অন্তত ২৪ জনের।
যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ফ্লোরিডার বাসিন্দাদেরও নিরাপদে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার ঝড়টি আঘাত হানে কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস ও এল সালভাদরে। প্রবল বন্যার পাশাপাশি ভূমিধস দেখা দিয়েছে কয়েকটি এলাকায়। শুক্রবার ঝড়টি শক্তিশালী হয়ে ক্যাটাগরি এক মাত্রার হারিকেনে রুপ নেয়। বর্তমানে ম্যাক্সিকো উপকূলে অবস্থান করছে নেইট। শনিবার রাতেই ম্যাক্সিকোর ইউসাতান উপদ্বীপে আঘাত হানবে এটি। রোববার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় নেইট।




