বিবিধশিরোনাম

রতের শীর্ষ ধনী মুকেশ অাম্বানীর খাবার তালিকায় যা থাকে

ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রি তর তর করে এগিয়ে চলেছে মুকেশ অাম্বানীর হাত ধরে। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েও মাটির বেশ কাছাকাছি থাকেন জিও’র মালিক। প্রতিদিন সকাল থেকে রাত কী কী দিয়ে সাজানো থাকে মুকেশের খাবার প্লেট, জানলে অবাক হতে পারেন।

নিরামিষভোজী মুকেশ আম্বানী সাধারণত ঘরেই খাওয়া-দাওয়া সারেন । তবে সপ্তাহান্তে সুযোগ থাকলে বেরিয়ে পড়েন পরিবারের সঙ্গে। সেদিন রেস্তোরাঁতেই চলে খানা-পিনা। বাড়িতে সাধারণ খাবার-দাবারই পছন্দ করেন মুকেশ। তাঁর দু’বেলার খাদ্যতালিকায় থাকে ভাত-ডাল বা রুটি-সবজি। মাঝে মধ্যে দুপুরে দোসা খেতে ভালবাসেন তিনি।

যখন মুকেশ রেস্তোরাঁয় যান, যদি ভাবেন, সেই রেস্তোরাঁ নামীদামী পাঁচ তারা, ভুল করবেন। রাস্তার ধারের দোকানে খেয়েও আলাদা তৃপ্তি পান রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক।

মাতুঙ্গা’র মাইসোর কাফে তার অন্যতম প্রিয় রেস্তোরাঁ। বাইরে খেতে হলে মাঝেমধ্যেই ঢুঁ মারেন এখানে। এছাড়া মুম্বাইয়ের স্বাতী স্ন্যাকস-এর বেশ কিছু রেসিপি মুকেশের পছন্দ। মুম্বাইয়ের তাজ কোলাবার চাটও বেশ পছন্দের তার। এবেলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button