দূর্ঘটনাশিরোনাম

গাজীপুরে বিটুমিনের গাড়িতে আগুন, হেলপার পুড়ে ছাই

গাজীপুরে সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত বিটুমিন সরবরাহকারী গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়ির হেলপার আগুনে পুড়ে মারা গেছেন।
আজ সোমবার বিকেলে ঢাকা-বাইপাস সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রিংকু (৩৫)। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে নাওজোর এলাকায় ঢাকা বাইপাস সড়কের উন্নয়ন কাজে ব্যবহৃত বিটুমিন সরবরাহকারী গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। বিটুমিন দাহ্য হওয়ায় মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। এসময় ওই গাড়িতে থাকা চালকের হেলপার রিংকু আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।
ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশের অংশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জাকারিয়া জানান, আগুনে গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং হেলাপার রিংকু পুড়ে হাড়গোড়সহ ছাই হয়ে গেছে।
ভোগড়া পুলিশ ক্যাম্পের এএসআই কামাল হোসেন জানান, রিংকু পুড়ে যাওয়া গাড়িটি ওই সড়কে উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিটুমিন সরবরাহকারী গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।
নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button