
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: শিক্ষা-শান্তি-প্রগতি এই প্রতিপাদ্য কে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে ১৯৯৫ খ্রি. পদ্মারপাড়ে পথ যাত্রা শুরু করেছিলো সেচ্ছাসেবক সংগঠন পদ্মা কিশোর ক্লাব নামে একটি (সামাজিক ও ক্রীড়া ভিত্তিক) সংগঠন। সাংগঠনিক কার্যক্রমকে পুনরায় আরো সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে ৩ বছর মেয়াদি ৬৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ২২ সদস্য বিশিষ্ট উপদেশমন্ডলীর নিয়ে নতুন আঙ্গিকে একটি কমিটি প্রকাশ করেছেন সংগঠন কর্তৃপক্ষ।
অত্র সংগঠনের উপদেষ্টামন্ডীর মধ্যে স্থান পেয়েছেন সংগঠনের প্রতিষ্ঠিতা, মীর আওলাদ হোসেন, পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক,হরিপদ সূত্রধর, পদ্মারপাড়ের যুবকদের আইডল নামে খ্যাত তৈয়ুবুল আজহার ও পান্নু মোল্লা এবং পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক,জালাল উদ্দীন আহমেদ প্রমূখ।
উক্ত সংগঠনের কার্যকরী কমিটিতে নবনির্বাচিত সভাপতি জাহিদুল হাসান টুটুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নির্বাচিত হন।
এছাড়াও নির্বাচিত হয়েছেন, সহ সভাপতি লিটন বিশ্বাস, সহ সভাপতি মীর পলাশ, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর নাদিম হোসেন, কোষাধ্যক্ষ সোলাইমান হোসেন, দপ্তর সম্পাদক সবুজ দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর আমজাদ, ক্রীড়া সম্পাদক আশিক খান, সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ পিয়াস,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন,কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক শেখ রবিউল ইসলাম প্রমূখ ।
পদ্মা কিশোর ক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল হাসান টুটুল বলেন,সামাজিক ও ক্রীড়া ভিত্তিক সেচ্ছাসেবক সংগঠন হিসেবে আমাদের সংগঠন খেলাধুলার চর্চা ও মানবিক কর্মকাণ্ড এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সহযোগিতায় সর্বদা পাশে থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন,এটা একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং ধর্মনিরপেক্ষ সংগঠন।




