slider

মান্দায় ১৬৬ কেজি ওজনের কষ্টিপাথরের দু’টি শ্রীকৃষ্ণ মূর্তি উদ্ধার

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় ১৬৬ কেজি ওজনের কষ্টিপাথরের দু’টি শ্রীকৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (২০ এপ্রিল) রাতে উপজেলার কৃত্তলি গ্রামের ইব্রাহিম মিয়া ও কাদেরের বাড়ির ভিতর থেকে মূর্তি দু’টি উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, নেতৃত্বে মান্দার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক ও মান্দা থানার এসআই ফজলে এলাহীর সমন্বয়ে টাস্কফোর্স দল ইব্রাহিম মিয়া ও কাদেরের বাড়িতে পৃথক অভিযান পরিচালনা করে।
এ সময় ইব্রাহিম মিয়ার বাড়ির ভিতরে রান্না ঘর থেকে ১১০ কেজি এবং কাদেরের বাড়ি থেকে ৫৬ কেজি ওজনের দু’টি কষ্টিপাথরের শ্রীকৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত কষ্টিপাথরের শ্রীকৃষ্ণ মূর্তি দু’টি দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। যার সঙ্গে জড়িত উপজেলার কৃত্তলি গ্রামের তাহের উদ্দিনের ছেলে ইব্রাহিম মিয়া ও মৃত আহাম্মদ আলীর ছেলে কাদের। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button