sliderস্থানিয়

মানিকগঞ্জ বরুন্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কীটনাশককে ’না’ জানালেন

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: ”কীটনাশক বিষ,সবকিছু করে বিনাশ” কীটনাশক বিকল্প জৈব পদ্বথির চাষ করি, নিরাপদ খাদ্য নিশ্চিত করি। এই ধরনের বিভিন্ন ধরনের শ্লোগান নিয়ে বেসরকারি সংস্থা বারসিক এর আয়োজনে মানিকগঞ্জ বরুন্ডি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে জনস্বাস্থ্য, পরিবেশে রক্ষা, কীটনাশকের ক্ষতিকর প্রভাব ও কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চা বিষয়ে শিক্ষার্থী পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতেই বারসিক কর্মকর্তা সত্ত রঞ্জন সাহা ও স্থানীয় সম্পদ ব্যাক্তি গুসাই দাস রায় কর্মসূচির ধারনা পাঠ ও ব্যাখ্যা প্রদান করেন। তারপর শিক্ষার্থীদের মাঝে কীটনাশক আমাদের কি ধরনের ক্ষতি করে এবং বিকল্প হিসেবে কি ব্যবহার করতে পারি এই ধরনের প্রশ্ন নিয়ে গ্রæপ ওয়ার্ক ও চিত্রাংকন করা হয়। তারপর আলোচনা সভায় তারা এগুলো উপস্থাপন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীগণ পরিবেশ ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব চিত্রাংকন করেন ও মতামত উস্থাপন করেন।

মতামতের উপর আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনিসুর রহমানের সভাপতিত্তে¡ বক্তব্য রাখেন অভিজ্ঞ কৃষক গবেষক গোসাই দাস রায়, অরুন সরকার, বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম প্রমুখ। স্কুলের শিক্ষার্থীগণ অচাষকৃত উদ্ভিদ, বীজবিচিত্র্য ষ্টল পর্যেবক্ষণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button