slider

মানিকগঞ্জে স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে স্বামীর যাবজ্জীবন

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে স্ত্রী রেবেকা বেগমকে(৫৬) এসিড নিক্ষেপের দায়ে স্বামী সাইজুদ্দিন মিয়া (৬০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এই রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন। এসময় রায়ে সাজাপ্রাপ্ত সাইজুদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থ দণ্ডও করা হয়।

সাইজুদ্দিন মিয়ার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লাক্ষীপুর গ্রামে। সে এই গ্রামের মৃত সামসুদ্দিন এর ছেলে।

আদলত সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা আনার জন্য সাইজুদ্দিনের স্ত্রী বিদেশে গিয়েছিলেন। বিদেশ থেকে ২০০৯ সালে ছুটিতে দেশে আসেন। ছুটি শেষে আবার বিদেশে যেতে চাইলে স্বামী সাইজুদ্দিনের সাথে ঝগড়া হয়। রেবেকা বেগম তার স্বামীর কথা না শুনে বিদেশে যাওয়ার চেষ্টা করলে স্বামী সাইজুদ্দিন মিয়া ২০০৯ সালের মে মাসের ২৮ তারিখ রাতে তার স্ত্রীর মুখসহ দেহের বিভিন্ন জায়গাই এসিড নিক্ষেপ করে। তখন তার স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতে ভর্তি করেন।

এই ঘটনায় রেবেকা বেগমের মেয়ে সংগীতা বেগম ২৯-০৫-২০০৯ সালে তার সৎবাবা সাইজুদ্দিন মিয়াসহ ৪জনের নাম উল্লেখ করে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত শেষে ২০০৯ সালের ৩রা জুলাই এস আই মামুন বাশার চার্জশট জমা দেন আদালতে। আদালতের বিচারক ১০ জনের সাক্ষি গ্রহণ শেষে বাকিদের এই মামলায় সংশ্লিষ্ট না থাকায় খালাস দেন এবং সাইজুদ্দিন মিয়া দোষী প্রমানিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজিবি ছিলেন মথরনাথ সরকার ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন শীপ্রা রানী সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button