sliderস্থানিয়

মানিকগঞ্জে বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

কাউছার আহমেদ,দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

রবিবার (৮ সেপ্টেম্বর) সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের পাকা সড়ক থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— সায়েদ মন্ডল ওরফে সাইদ (৪২), পিতা মৃত মিয়া চান মন্ডল, গ্রাম চর কাটারী, দৌলতপুর, মানিকগঞ্জ, বর্তমানে আশুলিয়ার কাঠালতলা এলাকায় বসবাসরত এবং সেতারা বেগম (৪৫), পিতা গুরা মিয়া, মাতা মৃত জাহেদা বেগম, মূল বাড়ি টেকনাফের দমদমিয়া এলাকায় হলেও বর্তমানে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রনি দেবনাথ। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আসামি সায়েদ মন্ডলের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা এবং সেতারা বেগমের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা একটি পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।

এ ঘটনায় সাটুরিয়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button