দূর্ঘটনা

মানিকগঞ্জে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা বাসষ্ট্যান্ড ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়তপুর আঞ্চলিক সড়কে ঢাকামুখী একটি ট্রাক চাপায় পৃষ্ট হয়ে মিরাজ আব্দুল্লাহ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ মাগুড়া জেলা শহরের এলাকার মির্জা কৌশিক সিদ্দিকীর ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সকালে ঢাকামুখী গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে মারা যান মিরাজ আব্দুল্লাহ। কিছুদূর যাওয়ার পর গারাদিয়া বাসষ্ট্যান্ড এলাকায় ওই ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। তবে এ ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button