দূর্ঘটনাশিরোনাম

রংপুরের ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, আহত ১৫

রংপুরে ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া চারটার দিকে জেলার কাউনিয়ায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, সান্তাহার থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন কাউনিয়া জংশনে লোকাল ট্রেনের ইঞ্জিন (লোকোমোটিভ) ঘুরাতে গিয়ে ওই ইঞ্জিন ট্রেনের দুইটি বগিতে সজোরে ধাক্কা দেয়। এতে বগি দুইটি দুমড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।
শেষ খবর পাওয়া পর্যন্ত, নিহত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও একজনের লাশ ট্রেনের বগির ভেতর আটকে আছে বলেও জানা গেছে। এ ঘটনায় আহতদের প্রথমে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button