দূর্ঘটনাশিরোনাম

৭ হাজার বস্তা সিমেন্ট নিয়ে পদ্মায় ডুবে গেলো বাল্কহেড

অর্ধ কোটি টাকার সিমেন্ট নিয়ে এম বি টি এ জে বাল্কহেড (ছোট কার্গো) ডুবির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। স্রোত বেশি থাকায় রাত ১১টা পর্যন্ত উদ্ধার কাজ শুরু করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ফ্রেশ সিমেন্ট ঘাট থেকে মেঘনা সিমেন্ট কোম্পানির ৭ হাজার ২৮০ বস্তা সিমেন্ট বোঝাই করে এম বি টি এ জে বাল্কহেডটি ফরিদপুর সিঅ্যান্ডবি ঘাটে আসছিল। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর সিঅ্যান্ডবি ঘাট পণ্যবাহী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর ৫টার দিকে সোনারগাঁ উপজেলার ফ্রেশ সিমেন্ট ঘাট থেকে ৭ হাজার ২৮০ বস্তা সিমেন্ট বোঝাই করে এম বি টি এ জে বাল্কহেডটি ফরিদপুর সিঅ্যান্ডবি ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পদ্মায় প্রচুর পরিমাণে স্রোত থাকায় সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মা নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাল্কহেডটি ডুবে যায়।
তিনি আরও জানান, প্রায় অর্ধ কোটি টাকার সিমেন্ট ছিল ওই বাল্কহেডে। এ বিষয়ে লৌহজং থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নদীতে স্রোত থাকায় এখন পর্যন্ত উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি।
ডুবে যাওয়া এম বি টি এ জে বাল্কহেডের চালক দুদু শেখ জানান, পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাল্কহেডের থাকা চালক, হেলপারসহ শ্রমিকরা নদী সাঁতরে পাড়ে পৌঁছাতে সক্ষম হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button