slider

মানিকগঞ্জে নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা কমিটি গঠিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “নদী বাঁচায় প্রাণ প্রকৃতি, নদীর প্রাণ রক্ষা চাই” এই স্লোগান কে ধারণ করে আজ বিকেলে মানিকগঞ্জ শহরস্থ স্যাক কার্যালয়ে মানিকগঞ্জ জেলার নদী নালা খাল বিল ও উন্মুক্ত জলাশয়সহ প্রাণ প্রকৃতি সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক ও প্রাকৃতিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশিষ্ট পরিবেশবাদী সংগঠক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ এর সভাপতিত্বে ও বিশিষ্ট উন্নয়নকর্মী বিমল রায় এর সঞ্চালনায় কর্মসূচির ধারণা পত্র পাঠ করেন বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার। মানিকগঞ্জের প্রধান নদী পদ্মা ও যমুনার শাখা নদী কালিগঙ্গা ধলেশ্বরী ইছামতী ক্ষীরাই কান্তাবতী ভুবনেশ্বর নূরানী গঙ্গাসহ সকল নদী নালা খাল বিল উন্মুক্ত জলাশয়সহ প্রাণ প্রকৃতি সুরক্ষা করনীয় বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মো আব্দুর রাজ্জাক রাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নান্নু, অধ্যাপক মনোয়ার হোসেন, জেলা ন্যাপ সাধারণ সম্পাদক কমরেড লুৎফর রহমান ইলিচ, পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান, সাংবাদিক শাজাহান বিশ্বাস ও এমদাদুল হক, মো.নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে মানিকগঞ্জ জেলা নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটি গঠিত হয়। কমিটিতে এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ কে আহবায়ক ও বিমল চন্দ্র রায় কে সদস্য সচিব করে সাত উপজেলায় একজন করে আহ্বায়ক নির্বাচন করা হয়। ঘিওরে মো.মাসুদুর রহমান মাস্টার, দৌলতপুরে এ্যাডভোকেট মাহবুবুল আলম রাসেল, শিবালয়ে ডি এম নাসিম উদ্দিন, হরিরামপুরে ওয়াহেদুর রহমান মাস্টার, সিংগাইরে এ্যাডভোকেট শাহাদাত সন্দীপন সায়েম ও মানিকগঞ্জ সদরে কমরেড ইকবাল খান আহবায়কসহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।

এই কমিটি আগামী তিন মাসের মধ্যেই পূর্নাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সমাজিক ও প্রাকৃতিক সহিংসতার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button