Uncategorized

মানিকগঞ্জে অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দলের প্রশিক্ষণ শুরু

মুহাম্মদ আব্দুল জলীল, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মংগলবার সকাল ৮টায় গেম ডেভেলপমেন্ট (বিসিব)র অধীনে ৪০ জন খেলোয়াড় তাদের সাটিফিকেট, জন্মনিবন্ধন, ২ কপি ছবি নিয়ে খেলোয়াড়ীী পোশাকে মাঠে উপস্থিত হয়েছিল।
৪০ জনের মধ্য থেকে ২০ জন ও বন টেস্ট করে আরও ৪ জনকে নিয়ে মোট ২৪ জনের অনূর্ধ্ব ১৪ ক্রিকেটের প্রশিক্ষণ ক্যাম্প ১৮ ডিসেম্বর শুরু করেছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা ক্রিকেট কোচ মোঃ সায়মুম মিয়া সুমন। সার্বিক দেখাশোনা করছেন সাবেক বিকেএসপির কোচ ও মানিকগঞ্জ জেলার সিনিয়র সুনামধন্য ক্রিকেট কোচ সাঈদ খান মজলিস স্যার। তিনি অনূর্ধ্ব ১৪ ক্রিকেটারদের বিভিন্ন টিপস্ দিচ্ছেন।
মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুদেব সাহা গত ২০ ডিসেম্বর অনূর্ধ্ব ১৪ জেলা ক্রিকেট দলের প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন এবং সিনিয়র দলের সাবেক ক্যাপ্টেন তার অভিজ্ঞতা ও বাস্তব তুলে ধরেন, ” লেখা পড়ার সাথে যে কোন একটা খেলার মনোযোগ দিয়ে খেলতে হবে। ”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button